ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া

#

মো: ইমাম হোসেন

০২ জুলাই, ২০২৬,  4:35 PM

news image

ঢাকার মোহাম্মদপুর-আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ে ব্রাজিলের খেলা দেখাকে কেন্দ্র করে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। ওই ঘটনায় নিহত হন বাশার নামে এক যুবক। পরিবারের দাবি, ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত বাশারের বাড়ি বৃহত্তর ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আদাবর এলাকায় বসবাস করতেন। পরিবার জানায়, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বাশারের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার রেখে যাওয়া দুই সন্তানকে ঘিরে পরিবারের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। স্বজনদের প্রশ্ন, একটি খেলা দেখাকে কেন্দ্র করে কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল? কী অপরাধ ছিল বাশারের, যার জন্য তাকে প্রাণ দিতে হলো?

নিহতের পরিবারের সদস্যরা বলেন, আমাদের ভাই ও সন্তানের কী অপরাধ ছিল? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয়দের দাবি, ঘটনাটি নবোদয় হাউজিং এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। তারা মনে করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা জরুরি।

বাশারের পরিবার সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হয় এবং বাশারের পরিবার ন্যায়বিচার পায়।

একটি খেলাকে কেন্দ্র করে একজন মানুষের প্রাণ ঝরে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই বেদনাদায়ক। বাশারের দুই সন্তান আজ তাদের বাবাকে হারিয়ে অসহায়। পরিবারের একটাই দাবি—সত্য উদঘাটন হোক এবং অপরাধীরা যেন আইনের সর্বোচ্চ শাস্তি পায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন