ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে "রাইটস যশোর" এর বিশেষ আয়োজন

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২৮ অক্টোবর, ২০২৫,  9:13 PM

news image

যশোরের বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে নাটক ও জারিগানের আয়োজন করে যশোরের বৃহৎ এনজিও সংগঠন "রাইটস যশোর"।

মঙ্গলবার বিকালে বেনাপোল গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সারা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে শিশু সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ ভারতে পাচারের শিকার হয়ে থাকে। বেনাপোল সীমান্ত এলাকাটি ভারত ঘেঁষা হওয়ায় ভাল কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে এপথ দিয়ে প্রতি নিয়ত নারী-পুরুষ ভারতে পাঁচার হয়ে থাকে।

সেখানে অনেকেই সে দেশের পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলে যশোরের বৃহত্তর এনজিও সংস্থা রাইটস যশোর তাদেরকে নিজেদের জিম্মাই নিয়ে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে থাকে। 

এবার সেই রাইটস যশোর মানুষের মাঝে সচেতনতার সৃষ্টিতে মানব পাচার প্রতিরোধে নাটক ও জারিগানের আয়োজন করে।

রাইটস যশোরের ভিন্নধর্মী এই অনুষ্ঠানে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক অজিজুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রামার অফিসার সরোয়ার হোসেন, তথ্যঅনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক সাহা,

সমাজ কল্যায়ন অফিসার তৌহিদুর রহমান, বেনাপোল ইউনিয়ন পরিষদের প্রসাশক নাজমুল হাসান, শ্রমিক নেতা শহিদ আলী, সাংবাদিক আনিসুর রহমান, তামিম হোসেন সবুজ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন