ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বেনাপোলে বন্দর ইমপোর্ট-এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার, সম্পাদক জিয়া

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

১২ অক্টোবর, ২০২৫,  8:44 PM

news image

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে বেনাপোলে অবস্থিত  সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হন  আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর সত্বাধীকারি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক রাহাদ ট্রেডার্সের জিয়াউর রহমান।

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিভিন্ন সময় তারা হয়রানির শিকার হয়। এতদিন শক্তিশালী সংগঠন না থাকায় ব্যবসায়ীরা অবহেলিত ছিল। বানিজ্য সহজিকরন ও ব্যবসায়ীদের  স্বার্থ রক্ষায় ইমপোর্টা-এক্সপোর্ট এ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করতে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজনেস কর্ণার), মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমিন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টারপ্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।‌

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন