ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বেনাপোলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

০২ ডিসেম্বর, ২০২৫,  8:49 PM

news image

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় যশোরের বেনাপোলে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর আয়োজনে বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াছিন এতিমখানায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ধর্মীয় আয়োজনে দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে হাফেজদের নিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত ও খতম পরিচালনা করা হয়। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে দেশনেত্রীর সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন