ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জেএসএস’র মানববন্ধন, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৮ মে, ২০২৬,  2:37 PM

news image

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)।

বুধবার (৭ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা আরও সুসংহত করা সম্ভব।

‎সভাপতির বক্তব্যে লায়ন মোঃ নূর ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমানুষের কথা রাষ্ট্রের কাছে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। তাই সাংবাদিকদের নিজেদের অধিকার রক্ষায়ও ঐক্যবদ্ধ হতে হবে।”

‎তিনি আরও বলেন, “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে সাংবাদিকতা করতে পারলে কোনো শক্তিই সাংবাদিক সমাজকে পিছিয়ে রাখতে পারবে না। আমাদের এক নীতিতে, এক কাতারে থেকে এগিয়ে যেতে হবে।”

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ, ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব মোঃ হাসান আলী ও সাব্বির আহমেদ হাজরা, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব চৌধুরী,অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলতা হোসেন অমি, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ক. ইয়াসিন মোহাম্মদ তুহিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তারসহ কেন্দ্রীয়, ঢাকা বিভাগ ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি সংহতি প্রকাশ করেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন