ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত থেকেই ফ্লাইট চালু

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৮ অক্টোবর, ২০২৫,  11:18 PM

news image

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় বিকেল নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। তবে ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। রাত থেকেই সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শীঘ্রই তদন্ত কার্যক্রম শুরু হবে। ঘটনার উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের প্রতি ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন