ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বিএনপি থেকে ৩৮ নেতাকে বহিষ্কার

#

নিশাত শাহরিয়ার

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  3:20 AM

news image

দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের বিভিন্ন ইউনিটের ৩৮ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার বিএনপি ও যুবদলের পক্ষ থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে বিএনপির ১৫ জন এবং যুবদলের ২৩ জন নেতা-কর্মী রয়েছেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের ১৫ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা–কর্মীরা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভি পি সোলেমান, মোজাহিদুল ইসলাম ও মো. হুমায়ুন কবির।

এছাড়া তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তারিকুল ইসলাম বাহারুল ও মো. হুমায়ুন কবির, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক ও যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ ও সদস্য সানাউল হক এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হককে বহিষ্কার করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন