ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিএনপি ক্ষমতায় আসলে কিশোর গ্যাংসহ অ্যাডাল্ট গ্যাং মনু নদীতে ভেসে যাবে

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৬ ফেব্রুয়ারি, ২০২৬,  2:24 PM

news image

বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ‘ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা, অ্যাডাল্ট গ্যাংসহ কোনো গ্যাংয়েরই অস্তিত্ব থাকবে না।

সব গ্যাং মনু নদীতে ভেসে যাবে। চাঁদাবাজির কোনো শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে একেবারে জিরো টলারেন্স।

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজারের আয়োজনে ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও প্রাণবন্ত যুবসমাজের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসের রহমান বলেন, ‘মৌলভীবাজার ও রাজনগরের তরুণদের মাঠমুখী করতে সুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হবে। শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠে রূপান্তর করা হবে। পাশাপাশি কলেজ মাঠগুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের স্থায়ী ব্যবস্থা করা হবে। আধুনিক সুইমিংপুল নির্মাণও ফুটবললীগ চালু ফাস্ট প্রায়োরিটিতে বাস্তবায়ন করা হবে।’ 

তিনি আরো বলেন, ‘কাবাডি খেলোয়াড়দের জন্য আলাদা একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম গড়ে তোলা হবে, যেন তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়।’ 

কাশীনাথ স্কুলে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে নাসের বলেন, ‘সেখানে কোনো ধরনের বাণিজ্যিক মেলা আয়োজন করতে দেওয়া হবে না।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন