ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বিএনপি ক্ষমতায় গেলে শার্শা উপজেলাকে মাদকমুক্ত করা হবে

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

১৮ নভেম্বর, ২০২৫,  12:34 AM

news image

বাংলাদেশ জাতীয়াতাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে সোমবার যশোরের শার্শার বাঁগাআচড়া হাইস্কুল মাঠে ধানের শীষের পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঁগাআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিটুর সভাপতিত্বে  নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিএনপির  কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। 

তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা হলো দেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত ও জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই দেশ বর্তমান সংকট থেকে মুক্তি পেতে পারে। আগামীতে  বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শার্শা উপজেলা কে মাদক মুক্ত করা।শিক্ষিত বেকার যুবকদের বিনা টাকায় সরকারি চাকুরির ব্যবস্থা করা।সল্প সুদে কৃষকদের ঋান দেওয়া হবে।বয়স্ক ভাতা বৃদ্ধি করা হবে।সর্বপরি শার্শা কে মডেল উপজেলায় রুপান্তরিত করা হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহাসিন কবির।

আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, শার্শা উপজেলা যুবদলের  সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ  বেনাপোল পৌর বিএনপির নেতা নসিমুল গনি বল্টু,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপনসহ যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন