ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন

#

নিশাত শাহরিয়ার

২০ জানুয়ারি, ২০২৬,  12:30 AM

news image

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করছে। নির্বাচন কমিশন বিএনপির চাপে পড়ে আইনি অবস্থান থেকে সরে আসছে এবং সংস্কারের বিরুদ্ধে কাজ করছে। বিএনপির চাপে পড়েই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করার সুযোগ দিচ্ছে।

তিনি বলেন, ইলেকশন কমিশন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবে আমরা মুখোমুখি অবস্থান চাই না।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির আরও দুই সদস্য।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন