ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে: পুতুল

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৯ নভেম্বর, ২০২৫,  11:04 AM

news image

বাগাতিপাড়া থানা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, যতবার বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে, ততবারই বিএনপির হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুতুল আরও বলেন, ৭ নভেম্বরের তাৎপর্য থেকে বাংলাদেশের জনগণ বহু বছর দূরে রাখা হয়েছিল। সিপাহী ও জনগণের অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথে পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশে যতবার গণতন্ত্র এসেছে, তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে এসেছে।

তিনি বলেন, ১৯৭১ সালের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে আবারও গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল। পরবর্তীতে সেই গণতন্ত্র আবারও অবরুদ্ধ হয়েছিল স্বৈরাচারী এরশাদের আমলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে আসে। সাম্প্রতিক ফ্যাসিবাদী সরকারের আমলে আবারও গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি হয়েছে। দেশের নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

অনুষ্ঠান শেষে বাগাতিপাড়া থানা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন, নেকবর হোসেন রশিদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন