ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বিএডিসি কৃষিবিদ সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের অভাবনীয় বিজয়

#

মো: আল আমিন (বিশেষ প্রতিনিধি)

০৮ অক্টোবর, ২০২৫,  1:30 AM

news image

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষিবিদ সমিতির ২০২৬–২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী হুমায়ুন–আকিক প্যানেল অভাবনীয় বিজয় অর্জন করেছে।

সভাপতি পদে কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ২০২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে কৃষিবিদ ড. মোঃ আকিকুল ইসলাম আকিক ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪ অক্টোবর সারা দেশের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৯টি পদে দুইটি প্যানেলের ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩০০ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা ভোটাধিকার প্রয়োগ করেন। 

হুমায়ুন–আকিক প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে জয়লাভ করে বিএডিসিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। নির্বাচনে বিএনপি সমর্থিত হুমায়ুন–আকিক প্যানেলের বিপরীতে মাহমুদ–শফিক প্যানেল বিএনপি–জামায়াত সমর্থিত সম্মিলিত প্যানেল হিসেবে পরিচিত ছিল। নির্বাচন কমিশন ও বিএডিসি কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বিএডিসিতে দীর্ঘদিন ধরে জনবল সংকট, পদোন্নতি স্থবিরতা ও প্রশাসনিক জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি, অন্যথায় দেশের কৃষি উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন