ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বাগাতিপাড়ায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

৩১ অক্টোবর, ২০২৫,  1:38 AM

news image

নাটোরের বাগাতিপাড়া ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় নারীদের মাঝে ভিডব্লিউবি (VWB) কার্ডের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের মোট ৩০০ জন উপকারভোগীর হাতে প্রতি জনকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন বলেন, মাননীয় সরকারের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য যে খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে, তা যেন সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ হয় — সে বিষয়ে আমরা বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ সর্বদা বদ্ধপরিকর। কোনো উপকারভোগী যেন বঞ্চিত না হন, তা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করছি।

তিনি আরও বলেন, সরকারের এই মানবিক  উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধি করছে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে একটি জনবান্ধব ও দায়িত্বশীল ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মানবিক উদ্যোগ ও সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তার এই প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন