ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৭ এপ্রিল, ২০২৬,  4:35 PM

news image

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা জিমনেসিয়াম হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে উঠে নতুন উদ্ভাবনে দেশকে এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। এ বছর মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১২টি স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন