ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ পোরশায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ কালাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লাল পিঁপড়ার ডিমে চলে শত পরিবারের জীবন ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

বাংলাদেশ বেতার এফএম ৯২ মেগাহার্যে একজন উপস্থাপক একাই কাজ করে চারদিন, বন্চিত বাকীরা

#

নিশাত শাহরিয়ার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  10:50 AM

news image

দেশের অন্যতম সরকারী প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ বেতার সব সময় সবখানে সবার জন্য নিবেদিত হয়ে নিয়মিত সম্প্রচার করছে গান, কবিতা, নাটক, বিশেষ আলোচনা অনুষ্ঠান, সাক্ষাতকারসহ অসংখ্য আয়োজন যাতে করে গ্রামীণ জনপদের মানুষের মাঝে পৌঁছে যাচ্ছে বিনোদন এবং সচেতনতার বার্তা।

তাই তো বেতার এখন রুপসী বাংলার লক্ষ কোটি মানুষের মাঝে জনপ্রিয় এক প্রচার মাধ্যম যার প্রমাণ বাংলাদেশ বেতারের এফএম ৯২ মেগাহার্যের বিশেষ আয়োজন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরগুলোতে গান, গল্প, কবিতা আর শ্রোতাবন্ধুদের নিয়মিত মতামতের ভিত্তিতে পরিচালিত এই সেকশনটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। 

তবে দু:খের বিষয়, এফএম ৯২ মেগাহার্যে অনুষ্ঠান উপস্থাপক-উপস্থাপিকাদের দায়িত্ব প্রদানে রয়েছে অসম বন্টন। কেউ মাসে একদিন, কেউবা দুইদিন করে কাজের সুযোগ পাচ্ছে। আবার একজন উপস্থাপক একাই মাসে চারদিন উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্দিষ্ট কারো অনুপস্থিততে এক্সট্রা দায়িত্ব পালনের বিষয়েও অগ্রাধিকারের তালিকায় তিনি আছেন বলে শোনা যায়।

চলতি মাসের (ফেব্রুয়ারী/২৬) এফএম ৯২ মেগাহার্জে অনুষ্ঠান উপস্থাপক-উপস্থাপিকাদের ডিউটি সিডিউলে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধা ৭ থেকে রাত ৯ টা পর্যন্ত শিডিউলে একজন পুরুষ উপস্থাপক মাসে চারদিন দায়িত্বে রয়েছেন। অন্যদিকে বাকি যারা রয়েছেন তাদের অনেকের শিডিউল এমন যেন সুযোগ না দিলেই নয়। জবাবদিহিতার বাংলাদেশে দায়িত্ব বন্টনের এমন অসম রোস্টার অনেকের মাঝেই তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়। 

স্বাধীন বাংলার বাঁকে বাঁকে দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য নিয়ে কাজ করা এমন একটি সরকারী প্রতিষ্ঠানে অনুষ্ঠান উপস্থাপনায় দায়িত্ব পালনের ইচ্ছে, আগ্রহ, চেষ্টা থাকে সকলেরই। তবে বেতারে দীর্ঘ সময় কাজ করার পরেও এই সেকশনে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন না অনেকে। 

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন উপস্থাপক-উপস্থাপিকা জানান, যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ বেতারে অসংখ্য অনুষ্ঠানের সুযোগ নিয়েছে তাদের অনেকেই ছাত্র-জনতার দ্বারা সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বঞ্চিতদের তুলনায় বেশি পরিমাণে কাজের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ বেতারে দায়িত্ব পালনরত উপস্থাপক উপস্থাপিকাদের দায়িত্ব প্রদানে অসম বন্টনের বিষয়টি আন্তরিকতার সহিত বিবেচনার জন্য গুরুত্বারোপ করেন আওয়ামী শাসনামল থেকে বঞ্চিত অনুষ্ঠান উপস্থাপক উপস্থাপিকারা।