ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বহিস্কারের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ আলী

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২৩ জানুয়ারি, ২০২৬,  9:41 PM

news image

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মোহাম্মদ আলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি এবং এ্যাড. মোহাম্মদ আলী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি।

কিন্তু দলীয় চূড়ান্ত মনোনয়ন পায় ফকির মাহবুব আনাম স্বপন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন এ্যাড. মোহাম্মদ আলী। এতে ২১ জানুয়ারি দল থেকে বহিস্কৃত হন এ্যাড. মোহাম্মদ আলী।

মোটর সাইকেল প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় (মধুপুর-টাঙ্গাইল) প্রচারণাও শুরু করেন তিনি। আজ শুক্রবার (২৩-০১-২০২৬) দলের নেতাকর্মীদের আহবানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। সরে দাঁড়ানোর বিষয়ে জানতে মোহাম্মদ আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এব্যাপারে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান বলেন, এ্যাড. মোহাম্মদ আলীকে আমরা আগে থেকেই ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়েছি। তিনি আজ আমাদের আহবানে সাড়া দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে কাজ করবেন। তার এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন