ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বনানী ও বসুন্ধরায় পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার

#

নিশাত শাহরিয়ার

০১ অক্টোবর, ২০২৫,  9:41 PM

news image

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী এনডিসি।

উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে মোট ২৫৪ টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল বিসর্জনের দিনেও যাতে ভক্তবৃন্দ উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন