ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বটিয়াঘাটায় জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

#

ইমরান হোসেন (খুলনা)

০৬ ফেব্রুয়ারি, ২০২৬,  3:07 PM

news image

খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষ্ণ নন্দী গতকাল বুধবার সকাল ১১টায় বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কৃষ্ণ নন্দী বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, বটিয়াঘাটার হিন্দু পরিবারগুলোর অভিভাবক হিসেবে কাজ করবেন, যাতে তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারে।

তিনি আরও বলেন, খুলনা-১ আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে তিনি কাজ করতে চান।

কৃষ্ণ নন্দী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জনগণের সত্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মতবিনিময় সভায় বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর আমির মো. আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সম্পাদক মো. আল-আমীন গোলদার, বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ. হাই বিশ্বাস, আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন