ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বটিয়াঘাটায় বিএনপির ইফতার মাহফিল

#

ইমরান হোসেন (খুলনা)

১৭ মার্চ, ২০২৬,  11:06 PM

news image

খুলনা - ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস । রমজান মানুষদের-কে সংযমী হতে সাহায্য করে । ১ মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করে । সিয়াম সাধনার মাধ্যমে ১ মাস রোজা রাখার মধ্য দিয়ে সংযমী হয়ে আল্লাহর নৈকট্য লাভ সহজতর হয় ।‌

গতকাল সোমবার উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে বটিয়াঘাটা বাজার চত্বরে দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা গুলো বলেন ।

উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম'র সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, খুলনা জেলা বিএনপির‌ সদস্য জিএম রফিকুল আসান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি খায়রুল ইসলাম শিফার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী।

আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ব্রজেন ঢালী, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহানা আফরোজা সুইটি, জলমা বিএনপির আহ্বায়ক রুহুল মোমিন লিটন, বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদ, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ালিয়র রহমান, জলমা বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ মহলদার, বিএনপি নেতা আবুল কাশেম খান, যুবদল নেতা মোঃ ইমরান হোসেন মৌলঙ্গী সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন