ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ফেসবুকে “ক্ষমা করে দিবেন” লিখে বিএনপি নেতার আত্মহত্যা

#

ফজলুল করিম রিয়াজ (রায়পুর)

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  4:47 PM

news image

লক্ষ্মীপুর জেলার  রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবুরহাট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আলী বুলু রাড়ী উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক ও ব্যক্তিগত সংকটের জেরে তিনি এ আত্মহত্যা করতে পারেন ।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত জানা যায়, বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার টানাপড়েন চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে।

মৃত্যুর আগে ১৬ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দেন । সেখানে লেখেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’

এবিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার  গণমাধ্যমকর্মীদের জানান, ইউসুফ কয়েক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং অসংলগ্ন আচরণ করছিলেন।

সোমবার রাতে তিনি একটি ছুরি হাতে নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে রাতের কোনো এক সময় তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন