ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

#

মতিন গাজী (যশোর)

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:01 AM

news image

যশোরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্মাননা জানালেন দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে যশোরের কৃতি সন্তান, যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ফোরামের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি অশোক কুন্ডু, যুগ্ম সম্পাদক মকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জিয়াউর রহমান ও সদস্য রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যশোরের উন্নয়ন ও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন