ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজুল হক গ্রেপ্তার

#

মো: রনি (ফরিদগঞ্জ)

০৯ অক্টোবর, ২০২৫,  9:50 PM

news image

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হককে (৪২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে ডিবি রমনা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।

ওসি জানান, মাহফুজুল হক ঢাকায় অবস্থান করে লোকজন জড়ো করতেন এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নিতেন। তার বিরুদ্ধে গোপনে দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর মাহফুজুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন