ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৬ মার্চ, ২০২৬,  3:59 AM

news image

নওগাঁর জেলার পোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা চত্বরে এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সন্মানিত পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল  ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুনির হোসেন, সাপাহার সার্কেল পুলিশ সুপার শ্রী শ্যামলী বর্মন, ডি আই ও ১ মোঃ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ্ আলমসহ সংশ্লিষ্ট থানার এস আইবৃন্দ।

প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা একে অপরের বন্ধু সরকারের যে সব কাজ আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি তার প্রমান ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের একটাই উদ্দেশ্য মানুষ মানুষের জন্য কাজ করা। আমাদের এখন প্রধান কাজ পোরশার অনেক মানুষ ঢাকায় কাজ অথবা চাকরি করে কয়েক দিন পর ঈদে তারা বাড়ি ফিরবে তারা  যেন সুন্দর ভাবে ঢাকা থেকে ফজরের পর বাড়ি ফিরতে পারে সেই দিকে খেয়াল রাখা। রাস্তার মধ্যে তাদের যাতে কোন বিপদের মুখে পড়তে না হয় এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ তৎপর আছে। পুলিশ মানে শান্তি।

বিশেষ অতিথি মোঃ রাকিবুল ইসলাম বলেন, আমি ধন্যবাদ জানাই পুলিশ সুপার মহোদয়কে তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে পোরশায় যে  ডাকাতি হতো আল্লাহর রহমতে সেটি আর নেই। দুমুঠো খেয়ে মানুষ নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারছেন। পোরশা থানাকে শান্তির থানা বলা যায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন