ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২২ সেপ্টেম্বর, ২০২৬,  3:12 AM

news image

করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর পোরশায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজ ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০.০০ ঘটিকায় এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনবহুল এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজক সংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা তৈরি এবং এডিস মশার বিস্তার রোধে তাদের এই সামাজিক ও জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পোরশা উপজেলা শাখা, নওগাঁ-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদসহ রাকিব, আব্দুল জব্বার আলী, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হাসান চৌধুরী প্রমুখ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন