ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় বিএনপি নেতার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৯ নভেম্বর, ২০২৫,  2:14 AM

news image

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্টারিং করে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সদর নিতপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারন জনগণ এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল, সাবেক আহবায়ক আব্দুল গনি, যুবদল নেতা আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শাহজামান, আইনজীবি ফেরদৌস সহ নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপজেলা বিএনপির সিনিয়র একজন নেতার বিরুদ্ধে পোস্টারিং করে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়। সে সাথে স্থানীয় সকল নেতাকর্মীদের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কাহারা উপজেলা বিএনপি নেতা তৌফিকুর রহমান শাহ চৌধুরীর বিরুদ্ধে মিথ্য তথ্য দিয়ে উপজেলার কয়েকটি স্থানে পোস্টারিং করা হয়েছিল।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন