ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৭ মার্চ, ২০২৬,  10:53 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নওগাঁর পোরশায় বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলামের পরিচালনায় এ সময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সহসভাপতি শাকিল জাভেদ উপস্থিত ছিলেন। 

আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক শরিফুল ইসলাম, যুবদলের আহবায়ক ইকবাল শাহ্, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন