ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় উৎসব মুখর পরিবেশে পালিত হল আন্তর্জাতিক প্রবীন দিবস

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৭ অক্টোবর, ২০২৫,  2:15 PM

news image

নওগাঁ জেলার পোরশা উপজেলায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তর ও সমাজ সেবা কার্যালয় এর যৌথ আয়োজনে সকাল ১১ টায় আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২৫ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

এ উপলক্ষে এক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের হল রুমে। এবারের প্রতিপাদ্য বিষয় 'একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো স্বযত্নে তোমার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ নাবিলা ফেরদৌস। অন্যাদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান( টিটু), উপজেলা আনসার ভিডিপিরকর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, পোরশা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি ,প্রবীনদের মধ্য নিতপুর মাষ্টার পাড়ার বাসিন্দা মোঃ খায়রুল ইসলাম (১০১) দিয়াড়া পাড়ার মোঃ শামসুদ্দিন ( ৭৫) উপজেলা পরিষদের মোয়াজ্জেম মোঃ আমজাদ হোসেন ( ৫৭) স্বাগত বক্তব্য রাখেন। সমাজ সেবা কার্যালয় এর সুপার ভাইজার মোঃ রেজাউল করিম শাহ্সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বেশ কিছু প্রবীনদের  শারীরিক মানসিক জীবন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, মহান রাব্বুল আলামিনের অভিপ্রায়ে বর্তমানে আমরা ভালো আছে। আল্লাহ পাক যেন ভালো রাখে। তিনি প্রবীনদের কাছে ডেকে পাশে বসান।‌

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন