ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৫ অক্টোবর, ২০২৫,  1:16 AM

news image

সারাদেশের ন্যায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সামনে বেসরকারি  এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারীরা তাদের দাবি বাস্তবায়ন ও আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

১৪ই অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী শেষে ১১.৩০ মিনিটে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চতরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, পীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক, আজাদ মিয়া, ভেন্ডাবাড়ী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, পীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, চতরা কারিগরি কলেজের অধ্যক্ষ, আব্দুর রব প্রধান, কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু, কাশিমপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সৈয়দ আহমেদ শহীদ, জামতলা মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম সরকারসহ শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা দাবি আদায় ও শিক্ষক নির্যাতন বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও কর্মচারী গন উপজেলা সদরে একটি র‍্যালী বের করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন