ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে বিজয়ী করার বিকল্প নেই

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

৩১ জানুয়ারি, ২০২৬,  1:28 AM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেছেন, শার্শার মাটি বিএনপির ঘাঁটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শার্শার মাটি ও মানুষের ভোটের অধিকার     সহ সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। 

এসময় তিনি আরো বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমলে বিএনপি সহ দেশের মানুষ যেভাবে নির্যাতন ও হামলা মামলার স্বীকার হয়েছে বিএনপি জয়লাভ করলে মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবে। তাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে ৫ নং পুটখালি ইউনিয়ন বিএনপি ও ৯নং বড়আঁচড়া ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

৫নং পুটখালি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমান ও ৯নং বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইাদু'র সভাপতিত্বে আয়োজিত দুটি নির্বাচনী পথসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের তৃণমুলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন