ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নোয়াখালী বিভাগের দাবিতে চাটখিলে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

#

আসাদুল্লাহ গালিব রুবেল

০১ অক্টোবর, ২০২৫,  7:10 PM

news image

নোয়াখালীর স্বনামে বিভাগ প্রতিষ্ঠা এবং প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সাথে বৃহত্তর নোয়াখালীর নাম সংযুক্তি বাতিলের দাবিতে বুধবার (১ অক্টোবর) বিকেলে চাটখিল উপজেলা চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে চাটখিল উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার ছাত্র-জনতা অংশগ্রহন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল, চাটখিল পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা জামাল উদ্দিন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, স্বেচ্ছাসেবক ফজলে রাব্বি আবিদ প্রমুখ।

নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলার সমন্বয়ে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবী জানিয়ে বক্তরা বলেন, নোয়াখালীর নামে বিভাগ এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী জেলা শহর। এছাড়া এই অঞ্চলে অন্য কোনো জেলার নামে বিভাগ ঘোষণা করা হলে মেনে নেওয়া হবে না।

বক্তারা আরো বলেন, ‘কোনো জেলাকে নতুন কোনো বিভাগে অন্তর্ভুক্ত করতে চাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। নোয়াখালীতে এরকম কোনো শুনানি হয়নি। শুনানি ছাড়াই নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। প্রাচীন ঐতিহ্যের জেলা নোয়াখালীকে উপেক্ষা করে কুমিল্লার নামে কিংবা ভিন্ন কোনো নামে বিভাগ মেনে নেওয়া হবে না। এসময় বক্তরা, স্থানীয় সরকার উপদেষ্টাকে জেলা প্রীতি পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, যেই বৈষম্যের বিরুদ্ধে জাতি জুলাই আন্দোলন করেছে সেই বৈষম্য হতে দেওয়া যাবে না।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের কাছে নোয়াখালীর নামে বিভাগ ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, জুলাই যোদ্ধা এনসিপি নেতা গোলাপ হোসেন ফরহাদ, স্বেচ্ছাসেবক ফজলে রাব্বি আবিদ প্রমুখ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন