ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

#

নিশাত শাহরিয়ার

২২ জুন, ২০২৬,  10:59 PM

news image

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। সোমবার রাত ৮ টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন মোড়, প্রেসক্লাব সামনে ঘুরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন," নিষিদ্ধ আওয়ামিলীগ যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার মানুষকে হত্যা করেছে তেমনি ভাবে আওয়ামিলীগ যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, নৈরাজ্য করে তাহলে বাংলার মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলা হবে।

এই নিষিদ্ধ আওয়ামিলীগ পুলিশকে হুমকি দিচ্ছে, আওয়ামিলীগ কি জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেছে? আওয়ামিলীগ গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছিলো, তাদেরকে এই দেশের মানুষ কোন দিন ফিরতে  দিবে না।আওয়ামিলীগ একটা জঙ্গি সংগঠন, তাদের রাজনীতি করার কোন অধিকার নাই।২৩ তারিখ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যদি কোন নৈরাজ্য করে তাহলে আমরা তা প্রতিহত করবো। আওয়ামিলীগের প্রশ্নে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। 

তিনি আরো বলেন, আওয়ামিলীগের নিরীহ কর্মী যারা আরামে আছেন তারা কোন উসকানিতে পা দিয়েন না, বিদেশে পলাতক নেতাদের কথায় উসকানিতে পা দিলে শান্তিতে থাকতে পারবেন না। এসময় হাসান আল মামুন আগামীকাল ২৩ তারিখ সারাদেশে শান্তিপূর্ণ  অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, "আওয়ামিলীগ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিলো। আওয়ামিলীগ কোন রাজনৈতিক দল,এটা একটা সন্ত্রাসী সংগঠন। ইতোমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামিলীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। নিষিদ্ধ আওয়ামিলীগ আগামীকাল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকেও মাঠে থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামিলীগের অপতৎপরতা রুখতে আগামীকাল সারাদেশে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।

গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি এডভোকেট নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন