ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে

#

নিশাত শাহরিয়ার

২৮ নভেম্বর, ২০২৫,  1:15 PM

news image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি।নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক প্রেতাত্মা ও তাদের দোসররা সুযোগ নেবে। তাই যে কোনো কর্মসূচি নিয়ে সতর্ক থাকতে হবে।  

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।


ফারুক বলেন, নির্বাচন বানচালের বহু ষড়যন্ত্র চলছে। আসল প্রেতাত্মারা পলাতক হলেও তাদের দোসররা বাংলাদেশে আছে। বিগত সরকারের প্রেতাত্মারা প্রতিটি সেক্টরে কাজ করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার একমাত্র পথ আগামী নির্বাচনে বিএনপি'র ৩১ দফা সফল করে সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন