ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নারীদের সম্মান প্রতিষ্ঠা করতে চায় জামায়াত: খায়রুল হাসান

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১১ অক্টোবর, ২০২৫,  7:18 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম বিধান হলো মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন। 

এই বিধানের অনুসরণ এবং করণের মাঝে রয়েছে শান্তি স্বস্তি নিরাপত্তা উন্নয়ন এবং অগ্রগতি। নারী পুরুষ নিয়েই মানব সভ্যতা। হযরত আদম এবং হাওয়া (আ.) এর মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়। 

আজকে প্রগতিশীল আধুনিক সভ্যতার নামে নারী পুরুষের সমান অধিকার এবং নারীদের অবাধ বিচরণের কথা বলে মূলত কৌশলে নারী পুরুষের মাঝে বিভাজন সৃষ্টি করে মানব সভ্যতাকে ধ্বংস করার ঘৃণ্য অপপ্রয়াস চালানো হচ্ছে।

ইসলাম নারী পুরুষ প্রত্যেকের ন্যায্য অধিকার প্রদানের মাধ্যমে একটি ভারসাম্য পূর্ণ স্বস্তির পরিবার এবং সমাজ উপহার দিতে চায়। 

জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে নারীদের ইজ্জত সন্মানের গ্যারান্টি পাবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা লাভ করবে। নারীদের প্রতিটি ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 

শনিবার (১১ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশে থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আক্তার এর সভাপতিত্বে ও বক্তারপুর ইউনিয়ন মহিলা বিভাগীয় সেক্রেটারী উম্মে হানীর সঞ্চালনায়

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ তাসলিমা হাকিম, পৌরসভা মহিলা সেক্রেটারী রোকেয়া আক্তার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ। সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীসহ চার শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন