ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নাটোর-১ আসনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ডা. রাজনের গণসংযোগ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৭ অক্টোবর, ২০২৫,  9:54 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রয়াত মন্ত্রী ফজলুর রহমানের পুত্র ডা. ইয়াসির আরশাদ রাজন গণসংযোগ ও আলোচনা সভা করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ এবং স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. রাজন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির ৩১ দফা দেশের মানুষকে একটি কল্যাণরাষ্ট্র উপহার দেবে।”

গণসংযোগ ও সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মাজেদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনছার আলী মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন