ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফারজানা শারমিন পুতুল

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৪ নভেম্বর, ২০২৫,  4:00 AM

news image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি' র) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

সোমবার সন্ধ্যায় বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয়ভাবে ২৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তাদের মধ্যে নাটোর-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য, সাবেক মন্ত্রী এবং লালপুর-বাগাতিপাড়া আসনের প্রয়াত সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়ভাবে শিক্ষিত, তরুণ ও পেশাজীবী প্রজন্মের কাছে তিনি ইতোমধ্যেই একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেছেন। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন,

দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি জনগণের আস্থা ও ভালোবাসা দিয়ে পালন করতে চাই। নাটোর-১ আসনের মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে।

রাজনৈতিকভাবে নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী—দু’পক্ষেই সম্ভাব্য প্রার্থী নিয়ে তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন