ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোরে বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২১ নভেম্বর, ২০২৫,  1:36 AM

news image

নাটোর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার ও একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার ছাতনী ইউনিয়নের আগদিঘা পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নাটোর থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) মো. শামীম রেজা ও এএসআই (নি.) মিলন আখতার।

গ্রেফতার ব্যক্তির নাম মো. নুরুল হক (৫২), পিতা—মৃত আহম্মদ হোসেন, মাতা—মৃত আজু মেহের; সাং—হাকিম পাড়া, ফালংখালী, ডাকঘর উখিয়া, থানা উখিয়া, জেলা কক্সবাজার। ঘটনার পর নাটোর সদর থানায় মামলা নং–২৭, তাং–২০/১১/২০২৫ রুজু করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন