ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নাটোরে বিএনপি থেকে মনোনীত প্রার্থীদের পক্ষে মিষ্টি বিতরণ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৬ নভেম্বর, ২০২৫,  4:54 PM

news image

নাটোর জেলায় বিএনপির মনোনয়ন প্রাপ্ত তিন ত্যাগী ও জনপ্রিয় নেতা ঘোষণার পর জেলাজুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেছেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তরুণ বয়সেই তিনি বিএনপির নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা ও নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য।

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাটোরের গণমানুষের নেতা, বারবার কারাবরণকারী নির্যাতিত নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অন্যদিকে, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বারবার নির্যাতিত, কারাবরণকারী ত্যাগী নেতা, নাটোর জেলা বিএনপির ১নং যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।

বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকরা এই তিন নেতাকে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ খবরে লালপুর, বাগাতিপাড়া, নাটোর, নলডাঙ্গা, বড়াইগ্রাম, ও গুরুদাসপুর, উপজেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

দিনভর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। বাগাতিপাড়া পৌরসভা ও থানা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের জন্য বিশেষ দোয়া করেন।

নেতাকর্মীরা বলেন, বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের হাতে ধানের শীষের মনোনয়ন এসেছে - এটাই আমাদের শক্তি ও প্রেরণা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন