ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোরে ডিবি পুলিশের অভিযানে ১১কেজি গাঁজাসহ গ্রেফতার ২

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৬ অক্টোবর, ২০২৫,  2:26 PM

news image

নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১) সেলিম আহম্মদ (২৬), পিতা-মিন্টু রহমান, সাং-নিমগাছী, রাজরামপুর পৌরসভা, সদর থানা, চাঁপাইনবাবগঞ্জ এবং ২) মোঃ জুবায়ের ইসলাম ওরফে আশিক (২২), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, সাং-দাদন চক, মনাকষা ইউনিয়ন, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ।

তাদের দেহ তল্লাশিতে সেলিম আহম্মদের কাছ থেকে ৮ কেজি ও জুবায়েরের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় মোট ১১ কেজি।

এ ঘটনায় নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। নাটোর জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। এমন অভিযান নিয়মিত চলবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন