ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ার জামনগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৩ নভেম্বর, ২০২৫,  6:03 PM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ২নং জামনগর ইউনিয়নের ৭নং কালিকাপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার উদ্দেশ্য, কার্যকারিতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সভায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য নাটোর জেলা বিএনপি ও সাবেক সদস্য সচিব বাগাতিপাড়া উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন আব্দুল মান্নান, সাবেক সভাপতি ৭নং ওয়ার্ড বিএনপি।

বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন, জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তাঁরা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। গণমানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষকে বিজয়ী করতেই হবে—এমন অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন