ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

নাটোরের নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ছাত্রদলের সহযোগিতায় আটক ৩

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০১ অক্টোবর, ২০২৫,  5:01 PM

news image

মাদক নিমূল করতে মাঠে নেমেছে ছাত্রদল। তারই অংশ হিসাবে নাটোরের নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযান একটি মাদকের কারখানা গুড়িয়ে দিয়েছে থানা প্রসাশন ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মাদকের কারখানায় সন্ধান পেয়ে মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাতে স্থানীয় এলাকাবাসী নলডাঙ্গা উপজেলা ছাত্রদলকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা ছাত্রদল, নলডাঙ্গা থানা পুলিশের সহায়তায় উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়ায় মাহবুবের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্লাষ্টিকের ড্রামে রাখা ৪৭ লিটার দেশীয় চোলাই মদ, মদ তৈরীর তরল কাচাঁমাল, ৬টি ছোট বড় এলোমিনিয়ামের পাতিল,একটি নীল প্লাষ্টিকের ড্রাম,২২টি স্পিডের বোতলসহ

মাহাবুর রহমান(৩০) শামিম ইসলাম(৩০) ও আপন হোসেন(২১) নামের তিনজনকে গ্রেফতার করে নলডাঙ্গা থানা পুলিশ। বুধবার(০১ অক্টোবর) দুপুরে তাদের মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন