ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখচাষি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৩ অক্টোবর, ২০২৫,  11:19 PM

news image

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আখচাষি উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও ইক্ষু উন্নয়ন ও গবেষণা পরিচালক ড. আব্দুল আলীম খান, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া এবং আখচাষি ফেডারেশনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আখচাষের উন্নয়ন ছাড়া চিনিশিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। এসময় আখচাষি ফেডারেশনের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে-চিনিকল চালু রাখা, আখের ন্যায্য মূল্য নির্ধারণ ও চাষিদের বকেয়া অর্থ পরিশোধসহ প্রণোদনা প্রদানের দাবি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন