ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নতুন জেলা কমিটিকে স্বাগত জানিয়ে কালাইয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১১ মে, ২০২৬,  10:28 PM

news image

জয়পুরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে কালাই উপজেলায় বর্ণাঢ্য অভিনন্দন ও কৃতজ্ঞতা মিছিল করেছে কালাই উপজেলা ও পৌর ছাত্রদল।

সোমবার (১১ মে) বিকেল ৫টায় আয়োজিত এ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি কালাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা প্রকাশ করেন নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জয়পুরহাট জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন