ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল নোয়াখালী-৫

#

আসাদুল্লাহ গালিব রুবেল

২৪ ডিসেম্বর, ২০২৫,  3:33 AM

news image

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর উপজেলার একাংশ) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে ও অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলাসহ নির্বাচনী এলাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ও বিকেলে উভয় উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছু, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ নোমান, যুবদল নেতা শওকত হোসেন ছগীর, ওবায়দুল হক রাফেল, মাজহারুল হক তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম শামসুদ্দিন হায়দার, স্বেচ্ছাসেবক দল নেতা নুর উদ্দিন ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমরান হোসেন সাগর, ছাত্রদল নেতা আজিজ আজমির প্রমূখ।

এদিকে কবিরহাট উপজেলার জিরো পয়েন্ট ওয়াসিম চত্বরে কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য গোলাম হায়দার বিএসসি, গোলাম মোমিত ফয়সল, কামরুল হুদা চৌধুরী লিটনসহ নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহিলানোয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভীন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রৌশন আক্তার, সাবেক পৌর কাউন্সিলর জোসনা আক্তার,

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন