ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ধানমন্ডি ৩২ নাম্বার থেকে ঢাবি অধ্যাপকসহ আটক ৫

#

নিশাত শাহরিয়ার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  5:18 AM

news image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে নিয়ে গেছে ধানমন্ডি থানা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে, দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।

পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি'।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন