ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ধনবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১৭ অক্টোবর, ২০২৫,  11:45 AM

news image

১৬ই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারের সেবা ডেন্টাল কেয়ার এবং নল্লা বাজারে নূর ফার্মেসী ও  ধনবাড়ীর পলাশতলী জান চিপস ফ্যাক্টরি এবং ধনবাড়ী চালাস পদ্মা হসপিটালে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ অভিযান পরিচালনা করেন সংস্থাটির টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। 

পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান,  আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হন, এবং সঠিক চিকিৎসা পান তাই সকল ক্লিনিক হসপিটাল এবং ফ্যাক্টরি ও সকল শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ করছি।

জনসচেতনতা বাড়ানোর জন্য পরে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান চালানো হবে। ভবিষ্যতে আবারো এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন