ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিশাল মশাল প্রজ্বালন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৫,  12:56 AM

news image

অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তাপারে মশাল প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া তিস্তা ব্রিজপারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক আলহাজ এমদাদুল হক ভরসা। 

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, তিস্তা নদী এখন মৃত্যুপথযাত্রী। নদীর পানি শুকিয়ে যাওয়া ও ভয়াবহ ভাঙনে হাজারও মানুষ জীবিকা হারিয়েছে। কৃষি, মৎস্য ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চল। এ পরিস্থিতি মোকাবিলায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা।


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন