ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

তিতুমীর কলেজ ছাত্রদল নেতা নোবেল ইসলাম সূর্যের উদ্যোগে ফ্রি ওয়াইফাই সেবা চালু

#

নিশাত শাহরিয়ার

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  7:04 PM

news image

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। তিতুমীর কলেজ ক্যাম্পাসে একাধিক সামাজিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পাশে থাকার চেষ্টা করছেন এই ছাত্রদল নেতা। 

সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, "আমার বাংলাদেশ” নামে এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় গেটের পাশে লাগানো হয়েছে যা প্রায় সম্পূর্ণ ক্যাম্পাসেই ইন্টারনেট কাভারেজ দিতে সক্ষম। এতে করে শতাধিক ডিভাইসে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) ক্যম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য জানান, শিক্ষার্থীদের আবাস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাস এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে। যার ফলে প্রয়োজনের সময় ঠিক মত যোগাযোগ করা সম্ভব হয় না। এজন্য শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসে দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালুর ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে ক্যাম্পাসের অধিকাংশ জায়গা থেকে ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদল নেতা সূর্য।শিক্ষার্থীরা উপকৃত হলে উদ্যোগের সফলতা আসবে বলে মনে করেন তিনি। ‌

ক্যাম্পাসে ওয়াইফাই স্থাপন এর সুবিধা সম্পর্কে জানতে চাইলে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মাহফুজ বলেন, ক্যাম্পাসে এই প্রথম আমরা হাই রেন্জের একটা ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছি। এটা আমাদের উপকারে লাগবে। এর আগেও ছাত্রদল নেতা সূর্যকে শিক্ষার্থীদের সুবিধার্থে একাধিক উদ্যোগ নিতে দেখেছি যার ফলে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন