ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্রের পথে যাত্রা শুরু করবে বাংলাদেশ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  12:14 AM

news image

বাংলাদেশ ২০২৬ সাল থেকে একটি পরিবর্তিত ও গণতান্ত্রিক রাষ্ট্রের পথে যাত্রা শুরু করবে—যার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করেছেন নাটোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, নাটোর-১ আসনে ধানের শীষের বিজয় শুধু সময়ের দাবি নয়, এটি সারাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন।

ফারজানা শারমিন পুতুল বলেন, “আমি শুধু লালপুর-বাগাতিপাড়ার নয়, সারাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চাই। বিএনপি আমাকে ধানের শীষের মতো ঐতিহাসিক প্রতীক দিয়ে মানবিক ও গণতান্ত্রিক পরিবর্তনের দায়িত্ব দিয়েছে।”

আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামোতে সীমাবদ্ধ থাকবে না; ভোট বিপ্লবের মাধ্যমে বিজয়ের পর ঘরে ঘরে মানবসম্পদ উন্নয়নের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ—এবং সেই বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই উল্লেখ করে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় বিপুল সংখ্যক সাধারণ ভোটারের উপস্থিতি ধানের শীষের পক্ষে ব্যাপক গণসমর্থনের স্পষ্ট বার্তা দেয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন