ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ঢাকা-১১ আসনে মাটি ও মানুষের নেতা এম এ কাইয়ুমের বিজয় সুনিশ্চিত: বকুল ঢালী

#

নিশাত শাহরিয়ার

০৪ ডিসেম্বর, ২০২৫,  2:19 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে মাটি ও মানুষের নেতা এম এ কাইয়ুমের বিজয় সুনিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভাটারা থানা বিএনপি ৪০ নং ওয়ার্ডের সিনিয়র জয়েন্ট সেক্রেটারী মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী। 

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে করাপশন বিডি ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ ষোল বছর দেশের সাধারণ মানুষ ভোটদানের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারেননি। স্বৈরাচারী শেখ হাসিনার গুম, খুন আর ভোটচুরির কারণে গণতন্ত্র কোনোভাবেই স্থিতিশীলতা পায়নি। এবার সময় এসেছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার। ভোটাররাই সিদ্ধান্ত নিবেন তারা কাকে নেতা হিসেবে নির্বাচিত করবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পছন্দের প্রার্থী সম্পর্কে জানতে চাইলে ভাটারা থানা ৪০ নং ওয়ার্ড বিএনপির এই নেতা বলেন, বিপদে-আপদে জনসাধারণের পাশে থেকে সাধারণ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয় নেতা ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমএ কাইয়ুম।

বিএনপি নেতা বকুল ঢালী আরো বলেন, স্বৈরাচারী শাসনের অবসানের পর দীর্ঘ সময়ের ব্যবধানে নির্বাচনী গণসংযোগে যেতে পেরে  নেতাকর্মীদের মাঝে যেমন উচ্ছ্বাস বিরাজ করছে তেমনি সাধারণ মানুষও এমএ কাইয়ুম ভাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতীক্ষায় আছেন। 

সাধারণ মানুষের সাথে এমএ কাইয়ুমের সম্পৃক্ততা প্রসঙ্গে জানতে চাইলে ভাটারা থানা ৪০নং ওয়ার্ডের বিএনপি নেতা বকুল ঢালী বলেন, বিগত সরকারের রোশানলে পড়ে নানা রকম হয়রানি, হামলা, মামলার শিকার হয়েও এলাকার মানুষের কথা ভুলে যাননি বিএনপি নেতা এমএ কাইয়ুম। বিপদে-আপদে কিংবা যে কোন প্রয়োজনে প্রত্যক্ষ- পরোক্ষভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন শহীদ জিয়ার আদর্শের সৈনিক ঢাকা-১১ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী ডক্টর এমএ কাইয়ুম। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন