নিশাত শাহরিয়ার
০৬ ফেব্রুয়ারি, ২০২৬, 11:35 PM
ঢাকা-১১ আসনে ফুলে ফুলে সেজেছে বিএনপি নেতা এম এ কাইয়ুমের প্রচার কেন্দ্র
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা ঘিরে গোটা দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। বিভিন্ন দলের নির্বাচনী প্রতীকে প্রচার-প্রচারণা, জনসভা ও সমাবেশ আয়োজনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন গণসংযোগ।
এরই ধারাবাহিকতায় প্রচার- প্রচারণায় পিছিয়ে নেই রাজধানীর ঢাকা-১১ আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। একই আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম।
এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ঢাকা-১১ আসনে নিজ নিজ দলের প্রতীকে ভোট চেয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন।
ঢাকা-১১ আসনে ভাটারা থানার অন্তর্গত ৪০ নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সমন্বয় করা এবং নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্রভিত্তিক একটি অফিস সাজানো হয়েছে ফুলে ফুলে চমৎকার পরিবেশে। সার্বক্ষণিক পরিষ্কার-পরিছন্নতায় গোছানো এই অফিসটিতে এসে বেশ স্বাচ্ছন্দ বোধ করছেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা-১১ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত দ্বীপ আইডিয়াল স্কুল (১৩৯ নং কেন্দ্র) কেন্দ্র দেখভালে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে নেতা-কর্মীদের সমন্বয়ের উদ্দেশ্যে দলীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত ৪০ নং ওয়ার্ড বিএনপি'র ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিশকাতুল ওয়াজিন বকুল ঢালীর উদ্যোগে নির্বাচন পরিচালনা কেন্দ্রটি ফুলে ফুলে সেজেছে চমৎকার সাজে। মনকাড়া সাজে সজ্জিত এই প্রচার কেন্দ্রটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে সাধারণ ভোটারদের মাঝে।
ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে ৪০ নং ওয়ার্ড বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী বলেন, দীর্ঘ সময় ভোট বঞ্চিত সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থী বিএনপি নেতা ডঃ এম এ কাইয়ুমকে ভোট প্রদানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। ১২ই ফেব্রুয়ারি জনতার দেয়া জয়ের মালা বিএনপি নেতা এম এ কাইয়ুমের গলায় শোভা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডঃ এম এ কাইয়ুমের জয়ের সম্ভাবনা প্রসঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা জানান, মাটি ও মানুষের নেতা এম এ কাইয়ুমের সঙ্গে রয়েছে এই অঞ্চলের মানুষের আত্মিক সম্পর্ক। বিগত ফ্যাসিবাদ সরকারের সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবসময়ই সাধারণ মানুষের পাশে ছিলেন অত্র এলাকার জনপ্রিয় নেতা এম এ কাইয়ুম।
শুক্রবার সন্ধায় নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভাটারা থানা ৪০ নং ওয়ার্ড বিএনপির ১ নং যুগ্ম সাধারন সম্পাদক মো: মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী, গুলশান থানা বিএনপি নেতা মো: সানাউল্লাহ ঢালী, গুলশান থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ফজলুল হক ঢালী।
আরও উপস্থিত ছিলেন ভাটারা থানা বিএনপি নেতা এম রফিক হাওলাদার, ইব্রাহিম খলিলুল্লাহ, মো: আল সুলতান মামুন শাহ, ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রনেতা মো: বিল্লাল ঢালী, ভাটারা থানা ছাত্রদল নেতা মো: সাগরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।